এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি:
নতুন বছরের নতুন সকাল। স্কুলজুড়ে উৎসবমুখর পরিবেশ। বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে পাঠ্য পুস্তক উৎসব দিবস-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০১ জানুয়ারি) সকাল সাড়ে ১২টায় বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী এঁর সভাপতিত্বে ও সিনিয়র সহকারি শিক্ষক নাজমুল লায়লা বিথী সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সেলিমুল ইসলাম, লিপিকা রাণী, কবির হোসেন, তৈয়েবুর রহমান, শামিম পারভেজ, ফারুক হোসেন এমএম নওরজ, রাবেয়া খাতুন, সাবিনা শারমিন, শাহিনা পারভিন, নাজমা খাতুন, সিরাজুল ইসলাম প্রমুখ।
এদিকে সাতক্ষীরা জেলায় মাধ্যমিক বিদ্যালয়ে ২ লক্ষ ৮০ হাজার বই বিতরণ করা হবে। এসময় নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী জানান, আমরা বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পেরে অনেক আনন্দিত। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জেলার বেসরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়গুলোর মধ্যে এ বিদ্যালয়ের ফলাফলে শ্রেষ্ঠ হয়।
