উজিরপুর প্রতিনিধিঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলা সদরের সরকারি বারপাইকা (ডব্লিউ বি) ইউনিয়ন মডেল ইনষ্টিউশন মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে পহেলা জানুয়ারি ২৩ সকাল ১০ টায় শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ, বই উৎসব অনুষ্ঠিত হয়।বই বিতরণ উৎসব অনুষ্ঠানের আলোচনা সভায় সরকারী উজিরপুর বারপাইকা (ডব্লিউ বি) ইউনিয়ন মডেল ইনষ্টিউশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ আলম এর সভাপতিত্বে বক্তব্য করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ফারিয়া তানজিন, বই বিতরনী অনুষ্ঠানটি উপস্হাপনা করেন শিক্ষক মো: রিয়াজ তালুকদার। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী,গন্যমান্য ব্যক্তি, শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে উদ্বোধন ও উৎসব পালন করেন নির্বাহী অফিসার।উজিরপুর উপজেলার বিভিন্ন স্থানে মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল,মাদ্রাসা,সরকরী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরন একটি উৎসবে পরিনত হয়।
