এইচ,এম,পান্না
স্টাফ রিপোর্টারঃ-
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট শিশুদের মাঝে বই বিতরণ করা হয়েছে। নতুন বছরের প্রথম দিনেই শিশুরা নতুন বই পেয়ে আনন্দে আত্মহারা। শিশুরা এই প্রতিবেদককে জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে নতুন বই উপহার দিয়েছেন এজন্য আমরা খুব খুশি আগৈলঝাড়া উপজেলার নগরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছোট শিশুদের মাঝে বই বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, উপজেলা মহিলা লীগের সিনিয়র সহ-সভাপতি এলিনা জাহান পুতুল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত, নগরবড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবীবুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি, এইচ,এম মাসুম,
সাবেক,যুগ্ম সাধারণ সম্পাদক এইচ,এম,পান্না বিকাশ রায়, ৪নং গৈলা মডেল ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মশিউর রহমান সরদার সহ স্কুলের ছাএ/ছাত্রী অভিভাবক বিন্দু সহ প্রমুখ।
