ঢাকাSaturday , 31 December 2022
  • অন্যান্য

সাংবাদিক কল্যাণ ব্যানার্জির ৬১ তম জন্মদিন সুন্দরবনের পাদদেশ আকাশলীনা ইকোপার্ক অনুষ্ঠিত।

Link Copied!

 

শেখ নাজমুল হাসান, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

শ্যামনগরে সাতক্ষীরার প্রতিথযশা সাংবাদিক ও দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জির ৬১ তম জন্মদিন পালিত হয়েছে। শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এবং উপজেলা রিপোর্টার্স ক্লাব,উপকূলীয় প্রেসক্লাব, সুন্দরবন প্রেসক্লাব এবং উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সাংবাদিকদের অংশগ্রহণে সুন্দরবনের পাদদেশে আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারে উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবির এর সভাপতিত্বে এবং উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান এর সঞ্চালনায় অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে জন্মদিন অনুষ্ঠান পালিত হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান সুমন, উপজেলা নিউজ ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ উদ্দিনআহমেদ,উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুল আলিম,উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আল-হুদা মালী, সহ-সভাপতি জুবায়ের মাহমুদ, ক্যাশিয়ার বিভাস মন্ডল, ও উৎপল মন্ডল,সুন্দরবন প্রেসক্লাবের সাবেক সভাপতি আইয়ুব আলী,সাবেক সাধারণ সম্পাদক বিলাল হোসেন,সদস্য জিয়াউর রহমান, যুবলীগের আহবায়ক মো. আব্দুল্লাহ, যুগ্ন আহবায়ক আইয়ুব আলী, টুটুল সহ অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।