এইচ,এম,পান্না
স্টপ রিপোর্টারঃ-
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার উচ্চ মাধ্যমিক শিক্ষকদের নিয়ে দিনব্যাপী উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত ওয়ারেন্টিশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায় ,ডাঃ মোঃ বখতিয়ার আল মামুন , মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম এ সময় কিভাবে উপবৃত্তি প্রাপ্তদের নির্বাচন করা হবে কেন উপবৃত্তি দেওয়া হয় ,উপবৃত্তির সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং শিক্ষার মান বৃদ্ধিতে সবাইকে শিক্ষার আলো পৌঁছে দেবার জন্য সরকারের কি কি পদক্ষেপ আছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় । আরো উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক বৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
