জিহাদ আহমেদ
জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে জিনিয়া ওমর মডেল একাডেমি’র চুড়ান্ত সেমিস্টারের ফলাফল ঘোষণা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।
২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে জিনিয়া ওমর মডেল একাডেমি’র চুড়ান্ত সেমিস্টারের ফলাফল ঘোষণা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর।
বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির সাধারণ আব্দুল হামিদ, জিনিয়া ওমর মডেল একাডেমির ম্যানেজিং কমিটির সদস্য সিরাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা সদস্য জয়নাল আবেদিন, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালনসহ আরো অনেকেই ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
