ঢাকাThursday , 29 December 2022
  • অন্যান্য

পাঁচবিবি তে র‌্যাব-৫ কর্তৃক অস্ত্র ব্যবসায়ী আটক।

Link Copied!

 

মোঃ মনোয়ার হোসেন
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে শিপন মন্ডল নামে এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন( র‌্যাব-৫) এর সদস্যরা। আটক অস্ত্র ব্যবসায়ী শিপন মন্ডল পাঁচবিবি উপজেলার খাসবাট্টা গ্রামের মান্নান মন্ডলের ছেলে।

আজ বৃহস্পতিবার ভোরে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার খাসবাট্টা এলাকা থেকে ২টি ওয়ান শুটারগান, ৩ রাউন্ড গুলি, দেশীয় ২টি ধারালো হাঁসুয়া, ২ টি চাপাতি, ৪টি চাকু সহ তাকে আটক করা হয়। জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

কাম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান, আটককৃত অস্ত্র ব্যাবসায়ী শিপন মন্ডল ভারত থেকে অবৈধ পথে অস্ত্র এনে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে বিক্রি করে আসছিলেন। পাঁচবিবি উপজেলার খাসবাট্টা এলাকায় অস্ত্র বেচাকেনা হচ্ছে। এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ওয়ান শুটারগান, গুলি ও অন্য দেশীয় অস্ত্রসহ তাকে আটক করা হয়। শিপন মন্ডলের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, মাদকসহ ২০ টি মামলা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।