ঢাকাWednesday , 28 December 2022
  • অন্যান্য

আগৈলঝাড়ায় পৃথক অভিযানে চারজন পলাতক আসামী গ্রেফতার

Link Copied!

 

মোঃ নাসির উদ্দিন শাহ্ আগৈলঝাড়া প্রতিনিধিঃ-

বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার চারজন পলাতক আসামীকে গ্রেফতার করেছে। আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মাজহারুল ইসলাম পত্রিকার আগৈলঝাড়া প্রতিনিধিকে জানান- মঙ্গবার রাতে থানার পুলিশ সহ-পরিদর্শক ও সদস্যরা উপজেলার বারহাজার গ্রাম থেকে ওই গ্রামের মৃত মকবুল তালুকদারের ছেলে জিআর ৫৩/২২ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আকবর তালুকদার (৫৪), একই গ্রামের মৃত মহসিন তালুকদারের ছেলে জিআর ৫৩/২২ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী শাহ আলম তালুকদার, একই গ্রামের মৃত আবু বকর সন্যামতের ছেলে জিআর ৫৩/২১ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী খলিল সন্যামত (৬৪) এবং বাহাদুরপুর গ্রাম থেকে ওই গ্রামের নির্মল পান্ডের ছেলে জিআর ৭২/২২ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী অয়ন পান্ডেকে (২১) গ্রেফতার করেছে গ্রেফতারকৃতদের ২৮ ডিসেম্বর বুধবার বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।