ঢাকাWednesday , 28 December 2022
  • অন্যান্য

নলছিটিতে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

Link Copied!

 

রুনা আমির, ঝালকাঠি প্রতিনিধিঃ

“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে এক প্রস্তিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় নলছিটি উপজেলা পরিষদ সভাক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আবুল বাসার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস মোর্সেদা বেগম ও উপজেলা আ’লীগ’র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার মুজিবুর রহমান।

এসময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠান’র প্রতিষ্ঠান প্রধানগন, সাংবাদিকসহ সহকারী ও ক্রীড়া শিক্ষকগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।