জিহাদ আহমেদ জামালপুর জেলা প্রতিনিধি
২২ তারিখে সরিষাবাড়ী আওনা ইউনিয়ন এর কাবারিয়াবাড়ি গ্রামে সেচ পাম্পের ট্রান্সমিটার চুরি হয় কৃষক ময়নাল মিয়া জানান রাত আনুমানিক 1 ঘটিকার সময় তাহার নিজ সেচ পাম্প এলাকায় কারেন্টের খুটি থেকে ট্রান্সমিটারটি চুরি হয়। পরের দিন সকালে গিয়ে দেখেন ট্রান্সমিটার কেটে শুধু বক্সটা রেখে ভিতরে সবকিছু নিয়ে চলে যায় চোরের দল। তিনি আরো জানান 2 -3 বছর পর পরই ট্রান্সমিটারটি চুরি হয় উক্ত ট্রান্সমিটার চুরি সম্পর্কে সরিষাবাড়ী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা ডিজিএম মহোদয় জানান বিষয়টি জানি কিন্তু এখনও লিখিত ভাবে কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আমার থানায় জিডি করবো তারাকান্দি তদন্ত কেন্দ্রের আইসিকে একের অধিক ফোন করেও পাওয়া যায়নি কিন্তু বিশেষ সূত্রের মাধ্যমে জানা যায় তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ তিনজনকে আটক করে কোর্টে প্রেরণ করে
