ঢাকাMonday , 26 December 2022
  • অন্যান্য

১১ লাখ লিটার ডিজেল নিয়ে একটি তেলবাহী জাহাজ মেঘনা নদীতে ডুবির ঘটনা ঘটেছে।

Link Copied!

 

মনা,নিজস্ব প্রতিনিধিঃ
ভোলা সদর উপজেলার ধনিয়া তুলাতলী সংলগ্ন মেঘনা নদীতে ১১ লাখ লিটার ডিজেল নিয়ে একটি তেলবাহী জাহাজডুবির ঘটনা ঘটেছে। ঘন কুয়াশার কারণে অপর একটি জাহাজের সাথে ধাক্কা লেগে ‘সাগর নন্দিনী-২’ নামের তেলবাহী জাহাজটির নিচের অংশ ফেটে ডুবে গেছে।

রোববার (২৫ ডিসেম্বর) ভোরে ভোলা সদর উপজেলা ধনিয়া তুলাতলী সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ডুবে যাওয়া জাহাজে থাকা চালকসহ ১৩ নাবিককে জীবিত উদ্ধার করেছে স্থানীয় জেলে ও কোস্টগার্ড।

জীবিত উদ্ধার হওয়া জাহাজের নাবিকরা জানান, শনিবার (২৪ ডিসেম্বর) রাতে ১১ লাখ লিটার তেল নিয়ে তেলবাহী জাহাজটি চট্রগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। ভোরে ভোলার তুলাতলী সংলগ্ন মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে অপর একটি জাহাজের ধাক্কায় জাহাজটির তলা ফেটে যায়। এসময় জাহাজে থাকা মাস্টার, শ্রমিকসহ ১৩ জনকে স্থানীয় জেলেরা উদ্ধার করে। ডুবে যাওয়া জাহাজে থাকা তেলের মূল্য আনুমানিক ৯ কোটি টাকা বলেও জানান তিনি।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কেএম শাফিউল কিঞ্জল জানান, ইতোমধ্যে ডুবে যাওয়া জাহাজে থাকা তেল উদ্ধারে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির জানান, খবর পেয়ে পুলিশ, কোস্টগার্ড, নৌ পুলিশের টিম তেল অপসারণের চেষ্টা চালাচ্ছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।