ঢাকাMonday , 26 December 2022
  • অন্যান্য

বরিশাল বাকেরগঞ্জে কেন্দ্রিয় যুবলীগ নেতা বাদশার বড়দিনের শুভেচ্ছা বিনিময়।

Link Copied!

 

মনা,নিজস্ব প্রতিনিধিঃ
খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন যুবলীগের কেন্দ্রিয় কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা।

রবিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় পাদ্রীশিবপুর গির্জায় তিনি এ শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় ফাদার বিনসেন রোজারিও, পাদ্রীশিবপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু, রনি গোমেজ, যুবলীগ নেতা মনির তালুকদার, হেমায়েত হোসেন হিমু, ইউপি সদস্য মেহেদী হাসান শামিমসহ খ্রিস্টান সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।

বড় দিনের শুভেচ্ছা বিনিময়কালে কেন্দ্রিয় যুবলীগ নেতা বিশ্বাস মুতিউর রহমান বাদশা বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে বাংলাদেশে বসবাসকারী সব ধর্মের মানুষের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি। আমরা বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। এখানে সব মানুষের সমান অধিকার রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোনো একক ধর্মাবলম্বী মানুষের দেশ নয়, সব ধর্মের মানুষের দেশ। আমরা সব ধর্মীয় বিশ্বাসের কল্যাণের জন্য কাজ করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।