খলিলুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষা বর্ষের আবিদ আজাদ গলায় ফাঁস আটকে আত্মহত্যা করেছেন। সোমবার (২৩ মে) বেলা ৫ টার দিকে বিশ্ববিদ্যালয় মেইন গেইট সংলগ্ন ‘ব্রাদার্স হাউজ’ মেসের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইবি থানা পুলিশের উপস্থিতিতে ঝুলন্ত আবিদকে উদ্ধার করা হয়। এ সময় আবিদের সহপাঠী’সহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে আবিদের সহপাঠী শাহরিয়ার ইমন বলেন, আবিদ খুব ভদ্র ছেলে। সে প্রতিদিন সময়মত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে পাশাপাশি আমাদের সাথে সবসময় হাসিখুশি ভাবে মেলামেশা করে।তবে নিজ বিভাগ নিয়ে তিনি সবসময় হতাশাগ্রস্ত থাকতেন কারণ হিসেবে মূলত পরিবারের ইচ্ছাতেই তিনি ফার্মেসি বিভাগে ভর্তি হয়েছেন ও পড়াশোনা করছেন বলে জানা যায়। ইমন আরও জানান, আবিদের কোন পারিবারিক সমস্যা অথবা কারো সাথে সম্পর্ক নেই আর থাকলেও তিনি সহপাঠীদের সাথে তা শেয়ার করেনি কখনো। মৃত আবিদ আজাদ রাজশাহী জেলার চারঘাট থানার ভাটপাড়া গ্রামের মোঃ জহুরুল হকের ছেলে। এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। ঘটনাটি শোনার পর প্রক্টরিয়াল বডি সেখানে যাই এবং তার পরিবারকে জানিয়েছি। ইবি থানার পুলিশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়ায় পাঠিয়েছে।
