রিফাত হোসেন মেশকাতঃআক্কেলপুর উপজেলা প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলের অকেজো ভবনসহ মালামাল নিলাম ডাকের সময় স্থানীয় আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের কয়েক জন নেতাকর্মীরা উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে অবস্থান নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।এ কারণে বাহিরের সিডিউল কেনা ব্যাক্তিরা কেউ নিলাম ডাকের দরপত্র ফেলাতে পারেননি।এ ঘটনাটি জানাজানির পর অনিবার্য কারণ দেখিয়ে নিলাম ডাকের নির্ধারিত সময় শেষ হওয়ার ১৫ মিনিট আগে নিলাম ডাকের দরপত্র গ্রহণ স্থগিত করেছে উপজেলা প্রশাসন।
বুধবার দুপুরে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের সামনে ওই ঘটনা ঘটে। আক্কেলপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো.ফিরোজ হোসেন দরপত্র স্থাগিতের বিষয়টি বুধবার বিকেলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
উপজেলা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,উপজেলা পরিষদ কার্যালয়ে চত্ত্বরে অবস্থিত অডিটোরিয়াম হলটি অকেজো হয়ে পড়ে। ভবনটি অপসারণের জন্য গত ৫ ডিসেম্বর উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে নিলাম ডাকের আহবানের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।মঙ্গলবার ছিল দরপত্র বিক্রির শেষ দিন ছিল।আজ বুধবার দুপুর একটা পর্যন্ত ছিল নিলাম দরপত্র দাখিলের শেষ দিন।উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে সামনে নিলাম ডাকের বাক্স রাখা হয়।বুধবার সকাল থেকে স্থানীয় আওয়ামী লীগ,ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা কয়েটি ভাগে বিভক্ত হয় উপজলা প্রকৌশলীর কার্যালয়ের প্রবেশ দারে অবস্থান নেন। একারণে অন্যরা দরপত্র দাখিল করতে পারেনি।দুপুর এক টার আগে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত ইউএনও উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে আসেন। এরপর উপজেলা প্রকৌশলী রকিব হাসান নিলাম দরপত্র স্থগিত ঘোষনা করে নোটিশ টাঙিয়ে দেন।
আক্কেলপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক খাদেমুল ইসলাম বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা কাউকে দরপত্র ফেলতে বাঁধা দেয়নি। হঠাৎ করেই নির্ধারিত সময়ের দরপত্র গ্রহণ কার্যক্রম উপজেলা প্রশাসন স্থগিত করে নোটিশ দিয়েছে।
উপজেলা প্রকৌশলী রকিব হাসান বলেন, বিক্রিত সিডিউলের চেয়ে কম দরপত্র দাখিলের হয়েছিল। অনিবার্য কারনে দরপত্র গ্রহণ স্থগিত করা হয়েছে। তবে যারা সিডিউল কিনেছেন তাঁদের দরপত্র পরবর্তীতে আর কিনতে হবে না। পরবর্তীতে দরপত্র গ্রহন ও স্থান বিজ্ঞপ্তি জানানো হবে।
জানতে চাইলে ভারপ্রাপ্ত ইউএনও মো.ফিরোজ হোসেন বলেন, অনিবার্য কারনে আপাতত দরপত্র গ্রহণ স্থগিত রাখা হয়েছে। আগামীতে সবাইকে নিয়ে বসে সময় নির্ধারণ করে সবাইকে জানানো হবে।
