ঢাকাFriday , 23 December 2022
  • অন্যান্য

কুমিল্লার মনোহরগঞ্জ দুর্গাপুর মিয়াবাড়ির উদ্যোগে হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসা উদ্বোধন।

Link Copied!

 

মনা,নিজস্ব প্রতিনিধিঃ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউপির দুর্গাপুর গ্রামে মিয়াবাড়ির উদ্যোগে মিয়াবাড়ি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভবনের ভিত্তি স্থাপন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

শুক্রবার (২৩শে ডিসেম্বর) বাদ জুমায় মিয়াবাড়ির হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা ভিত্তি প্রস্তর স্থাপন উদ্ধোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে শফিউল আযম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জালালউদ্দিন মিয়া। ভিত্তি স্থাপন অনুষ্ঠানের মোনাজাত পরিচালনা করেন, মিয়াবাড়ি জামে মসজিদের খতিব মোঃ মাওলানা একরাম হোসেন।

ভিত্তি স্থাপন শেষে রাস্তার পাশে পথচারীদের জন্য পানি পানের বিশুদ্ধ পানির টেপ স্থাপন করেন।
সময় প্রধান অতিথি বলেন,মাদ্রাসায় শিক্ষার্থীদের থাকার জন্য আবাসিক ব্যবস্থা করা হবে। অনাবাসিক থেকেও শিক্ষার্থীরা লেখাপড়া করতে পারবে। এলাকায় দ্বীনি এবং আধুনিক শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার জন্য এ প্রতিষ্ঠান তৈরি করার পরিকল্পনা করা হয়েছে। এখান থেকে শিক্ষার্থীরা যাতে লেখাপড়া করে একজন দীনদার ও ইমানদার লোক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে সে লক্ষ্যেই আমাদের যাত্রা।

এতে মিয়াবাড়ির পরিবারবর্গসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।