ঢাকাFriday , 23 December 2022
  • অন্যান্য

নওগাঁয়-রাজশাহী মহাসড়কের ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত, ২ সন্তান আহত।

Link Copied!

 

মনা, নিজস্ব প্রতিনিধিঃ
শ্বশুর বাড়ির যাওয়ার পথে নওগাঁয় ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী। শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাপানিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকাতাদের দুই সন্তান সামান্য আহত হলেও সুস্থ আছেন।

নিহতরা হলেন-নওগাঁ সদর উপজেলার বর্দ্দেপুর গ্রামের মিলন (৩৭) ও তার স্ত্রী মিধি আক্তার(৩০)

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, দুপুরে মিলন তার স্ত্রী ও সন্তানদের নিয়ে গ্রামের বাড়ি থেকে শ্বশুর বাড়ি সদর উপজেলার উল্লাসপুরের দিকে যাচ্ছিলো। পথে হাপানিয়া এলাকায় একটি ট্রাক তাদের পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় স্বামী ও স্ত্রীর। আর তাদের সন্তানরা সামান্য আহত হন।

ওসি আরও জানান, পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার কাজ শেষ করে লাশ নওগাঁ সদর থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।