ঢাকাMonday , 23 May 2022
  • অন্যান্য

আগৈলঝাড়ায় আনসার ও ভিডিপি উপজেলা সমাবেশ ২০২২ অনুষ্ঠিত।

Link Copied!

মঞ্জুর লিটন (নির্বাহী ও বার্তা সম্পাদক)

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় এর আয়োজনে উপজেলা সমাবেশ ২০২২ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০ ঘটিকায় উপজেলার সুকান্ত আব্দুল্লাহ হলরুমে সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনসার ও ভিডিপি বরিশাল রেঞ্জের পরিচালক জনাব আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা কমান্ড বাসুদেব ঘোষ, আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মাজহারুল ইসলাম সুমন। এছাড়াও আনসার ভিডিপির বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। আগৈলঝাড়া উপজেলা আনসার ভিডিপি মহিলা কর্মকর্তা আয়েশা খাতুন এর তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা, উপজেলা মৎস্য সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ আলম, উপজেলা আনছার ভিডিপি প্রশিক্ষক আয়শা সুলতানা , আলৈঝাড়ার ৫ ইউনিয়নের কমান্ডারগন, মুক্তিযোদ্ধা বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সমাবেশ শেষে বিশেষ অবদানের জন্য আনসার ভিডিপির সদস্যদের  মাঝে সাইকেল সহ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।