কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান।অপরাধ পর্যালোচনা সভায় সাতক্ষীরা জেলার অপরাধ পরিসংখ্যান,আইন-শৃঙ্খলা পরিস্থিতি,মামলা রুজু ও নিষ্পত্তি,গুরুত্বপূর্ণ মামলা সমূহের তদন্তের অগ্রগতি, ওয়ারেন্ট ও সমন তামিল,আলামত ও অপমৃত্যু মামলার দ্রুত নিষ্পত্তি, ট্রাফিক আইনের প্রয়োগ ইত্যাদি বিষয় আলোচনা করা হয়। এসময় তিনি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারির উপর জোর দিয়ে আগাম তথ্য সংগ্রহের প্রতি গুরুত্ব আরোপ করেন। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সকল সার্কেল অফিসার ও থানার অফিসার ইনচার্জদের পুলিশ সুপার মহোদয় বিট পুলিশিং কার্যক্রম এবং নিয়মিত মাদক ও সন্ত্রাস বিরোধী মিটিং করাসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
নভেম্বর/২০২২ খ্রিঃ মাসের কর্ম মূল্যায়ণে শ্রেষ্ঠ অফিসার এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননাপ্রাপ্ত কর্মকর্তাগণ হলেন-
১.শ্রেষ্ঠ চৌকস অফিসার (সার্কেল),জনাব মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),সাতক্ষীরা।
২.শ্রেষ্ঠ চৌকস অফিসার ইনচার্জ জনাব আবু জিহাদ ফকরুল আলম খান,পুলিশ পরিদর্শক (নিঃ),সদর থানা সাতক্ষীরা।
৩.শ্রেষ্ঠ চৌকস কর্মকর্তা (বিশেষ সম্মাননা) টিআই/শ্যামল কুমার চৌধুরী,টিআই,ট্রাফিক বিভাগ, সাতক্ষীরা।
৪.শ্রেষ্ঠ চৌকস কর্মকর্তা (বিশেষ সম্মাননা) শেখ মাহমুদ হাসান, কোর্ট ইন্সপেক্টর, সাতক্ষীরা।
৫.শ্রেষ্ঠ চৌকস অফিসার (ডিএসবি), জনাব আনিচুর রহমান,এসআই (নিঃ),জেলা বিশেষ শাখা(ডিএসবি),সাতক্ষীরা।
৬.শ্রেষ্ঠ চৌকস অফিসার (ডিবি),জনাব আরিফুর রহমান ফারাজি,জেলা গোয়েন্দা শাখা(ডিবি),সাতক্ষীরা।
৭.শ্রেষ্ঠ চৌকস অফিসার (ট্রাফিক),জনাব এস.এম নাজমুল শিকদার, ট্রাফিক বিভাগ, সাতক্ষীরা।
৮.শ্রেষ্ঠ চৌকস অফিসারঃক্যাটাগরি এসআই(নিঃ), জনাব মোঃশাহ জালাল,সাতক্ষীরা সদর।
৯.শ্রেষ্ঠ চৌকস অফিসারঃক্যাটাগরি এএসআই (নিঃ),জনাব মোঃজিয়াউর রহমান, সাতক্ষীরা সদর।
অপরাধ পর্যালোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃসজীব খান,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মীর আসাদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব মোঃ আমিনুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল),জনাব মোঃ সাজ্জাদ হোসেন, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল),সকল থানার অফিসার ইনচার্জ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
