ঢাকাThursday , 22 December 2022
  • অন্যান্য

যশোর বেনাপোলে শীতর্থদের মাঝে আল-আরাফাহ ইসলামী ব্যাংক”র ৫৬০ টি কম্বল বিতরণ।

Link Copied!

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ
আর্ত মানবতার সেবার ব্রতী নিয়ে যশোর জেলার শার্শা উপজেলাধীন বেনাপোল বাজারস্থ আল-আরাফাহ ইসলামী ব্যাংক,বেনাপোল শাখা ৫৬০ জন শীতার্থদের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করে।

বুধবার(২১ ডিসেম্বর) বিকালে ব্যাংক কার্যালয় প্রাঙ্গণে অসহায় এবং দু:স্থদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। কম্বল বিতরণকালীন সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) নারায়ণ চন্দ্র পাল।
এ সময় ব্যাংক ম্যানেজার শরিফুল ইসলাম সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি বর্গের মধ্যে উপস্থিত ছিলেন,ব্যাংক গ্রাহক-বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী মোঃ ফারুক হোসেন, কাজী রাশেদুর রেজা,আমিনুল হক আনু প্রমূখ।

ব্যাংক শাখার ম্যানেজার শরিফুল ইসলাম বলেন,”আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড” বাংলাদেশের বেসরকারি খাতে ইসলামী শরিয়াভিত্তিক একটি বাণিজ্যিক ব্যাংক। এটি ১৯৯৫ সালে যাত্রা শুরু করে। দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন সামাজিক ও মানবিক কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সমগ্র শাখার ন্যায় বেনাপোল শাখার পক্ষ থেকে আজ ৫৬০ জন অসহায় এবং দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।