ঢাকাThursday , 22 December 2022
  • অন্যান্য

দর্শনা থানা পুলিশ কর্তৃক পিক-আপ ভর্তি পেয়ারার মধ্য থেকে ২১৬ বোতল ফেন্সিডিল উদ্ধার।। গ্রেফতার ০২ জন।

Link Copied!

এস কে অজিবর সাতক্ষীরা জেলা প্রতিনিধি :

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুনের দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব এ এইচ এম লুৎফুল কবীরের নেতৃত্বে দর্শনা থানার তিতুদাহ ক্যাম্পের ইনচার্জ এসআই(নিঃ) মো: আনোয়ারুল হক, এএসআই(নি:) মো: ইদ্রিস আলী সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন হুলিয়ামারী গ্রামস্থ গোলাপনগর তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর হতে অদ্য ২১.১২.২০২২ খ্রিঃ সময় রাত আনুমানিক ২০.২০ ঘটিকার সময় পেয়ারা বহনকারী পিক-আপ তল্লাশী করে ২১৬ বোতল ফেন্সিডিল সহ ধৃত আসামী ১. মো: হোসেন মন্ডল(৩১), পিতা- মৃত জয়নাল মন্ডল, মাতা- আনেহুর বেগম সাং- ছয়ঘরিয়া মাঝপাড়া, থানা- দর্শনা, জেলা- চুয়াডাংগা, ২. মো: রাসেল শিকদার(৩২), পিতা- মৃত সাহেদ আলী শিকদার, মাতা- জহুরা বেগম, সাং- চাপাতলি, থানা ও জেলা- মাদারীপুর কর্তৃক উপস্থিত সাক্ষীদের সম্মুখে পিক-আপে পেয়ারার মধ্য থেকে নিজেদের হাতে বের করে দেওয়া মতে উদ্ধার করেন।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।