ঢাকাWednesday , 21 December 2022
  • অন্যান্য

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

Link Copied!

 

মনা,নিজস্ব প্রতিনিধিঃ
প্রাপ্ত তথ্যে জানা গেছে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ২১ ডিসেম্বর ২০২২ইং…. তারিখ দুপুর ১২:৫৫ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায়’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৩০০ গ্রাম গাঁজা, যাহার আনুমানিক মূল্য ৬,০০০/-(ছয় হাজার) টাকা সহ ০১ জন আসামি বাবু দফাদার(৩০), পিতা-মৃত মুক্তার দফাদার, সাং-ফিলিপনগর (গোলাবাড়ী), থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করে। পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলায় সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।