ঢাকাWednesday , 21 December 2022
  • অন্যান্য

বরিশালের বাকেরগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় ৩ জন রক্তাক্ত, গ্রেপ্তার-৪

Link Copied!

 

মনা,নিজস্ব প্রতিনিধিঃ
বরিশালের বাকেরগঞ্জে কিশোর গ্যাং হামলা চালিয়ে ৩ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। আহতরা হলেন মোহাম্মাদ আলী হাওলাদার (৫৫), তার স্ত্রী শিউলি বেগম (৪০) ও পুত্র মেহেদী হাসান (১৬)। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার পরপর হামলাকারী ৪ জনকে থানা পুলিশ গ্রেপ্তার করেছে। এ ঘটনায় আহতর ভাই মোহাম্মাদ আলী হাওলাদারের মোঃ জলিল হাওলাদার বাদি হয়ে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সুত্রে জানা যায়, উপজেলার ভরপাশা ইউনিয়নের ইউপি সদস্য সদস্য মোঃ মামুনের পুত্র তুহিনে নেতৃত্বে মঙ্গলবার রাত সাড়ে ৮ টার সময় কিশোর গ্যাং পূর্ব শত্রুতার জের ধরে লক্ষীপাশা বাজারের ব্যবসায়ী মোহাম্মদ আলী হাওলাদারের পুত্র মেহেদী হাসানকে অপহরণ করে জামিনা মোহাম্মাদ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় নিয়ে যায়। সেখানে নিয়ে কিশোর গ্যাং মেহেদীকে বেদম মারধর করে। এ খবর পেয়ে মেহেদীর পিতা মোহাম্মাদ আলী ও মাতা শিউলি বেগম তাদের পুত্রকে বাঁচাতে গেলে তাদেরকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। ঘটনার পরপর থানার ওসি তদন্ত সত্য রঞ্জন খাসখেলা ঘটনাস্থল পরিদর্শন এবং ঘটনার সাথে জড়িত হৃদয় (১৮), শুভ (১৮), সাব্বির (১৮) ও জাহিদ (১৯) কে গ্রেপ্তার করেন। থানা পুলিশ গ্রেপ্তার ৪ জনকে আদালতে প্রেরণ করেছেন।

থানা অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান ৩ জনকে কুপিয়ে জখম করার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে জানান, কিশোর গ্যাংয়ের কাউকেই প্রশ্রয় দেয়া হবে না। সকল অপরাধীকে আইনের আওতায় আনা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।