শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় বেসরকারি প্রতিষ্ঠান উত্তরণের আয়োজনে মুক্ত আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১০ টায় শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী মহিলা মাদ্রাসায় এডুকো বাংলাদেশের সহযোগিতায় জিটুপি প্রকল্পের জলবায়ু পরিবর্তন এবং সম্ভাব্য সমাধানের উপর মুক্ত আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিড়ালক্ষী মহিলা মাদ্রাসার সুপার মোঃ ইকবাল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আজিজুল হক। বিশেষ অতিথি নওয়াবেকি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসদুজামান মিঠু। আরো উপস্থিত ছিলেন উত্তরণ প্রোজেক্ট অফিসার মোঃ আফজাল হোসেন, সাংবাদিক আনিছুর রহমান মিলন, জামাল বাদশা সহ উত্তরণের কর্মকতা বৃন্দ ও এলাকার যুব সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
