এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সজীব খান মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)জনাব মোঃ আতিকুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) জনাব এসএম জামিল আহমেদ স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব শেখ ওবায়দুল্লাহ স্যারের নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ২০/১২/২২ ইং তারিখ, এসআই(নিঃ) মো: শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মেট্রো: বিশেষ ট্রাইব্যুনাল নং-২৫১/২২ এর ০১(এক) বছরের সাজাপ্রাপ্ত জিআর ওয়ারেন্টভুক্ত আসামী ১। মো: আলী মোল্লা@ শিমুল, পিতা-মো: আমির আলী, মাতা-নাছিমা খাতুন, সাং-বেজরআটি, পোষ্ট-আস্কারপুর, থানা-দেবহাটা, জেলা -সাতক্ষীরাকে গ্রেফতার করেন। আসামীকে ইং-২১/১২/২০২২ খ্রিঃ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
