ঢাকাSunday , 22 May 2022
  • অন্যান্য

নিয়ামতপুরে ভূমি সেবা সপ্তাহ-২০২২ উদ্বোধন

Link Copied!

মোঃ নাজমুল হক স্টাফ রিপোর্টার, নওগাঁ।

নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের আয়োজনে ‘সকল ভূমি সেবা এক ঠিকানায়’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে আলোচনার মধ্য দিয়ে নিয়ামতপুর উপজেলায় ভূমি সেবা সপ্তাহ ২০২২ উদ্বোধন করা হয়। আজ রবিবার ১১টার দিকে সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলম এর সঞ্চালনায় উপজেলা ভূমি অফিসের সামনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। এ সময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন, ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান খান, উপজেলা আইসিটি অফিসার রাসেল রানা প্রমূখ। উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ বলেন, ভূমি সেবাকে সহজলভ্য ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে নিয়ামতপুর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে ১৯ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ পালন করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।