ঢাকাWednesday , 21 December 2022
  • অন্যান্য

মানবিক পাটকেলঘাটা সংগঠনের ৩য় বর্ষে পদার্পন।

Link Copied!

 

মোঃ সাজিদুল ইসলাম,
তালা উপজেলা প্রতিনিধি, নিউজ টাইম বিডি||

গতকাল ২০ ডিসেম্বর মঙ্গলবার মানবিক পাটকেলঘাটা সামাজিক সংগঠনের আয়োজনে মানবিক পাটকেলঘাটা সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী ও ৩য় বর্ষে পদার্পন উপলক্ষে পাটকেলঘাটা বাজার বনিক সমিতির অফিস কক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৪টায় পাটকেলঘাটা বাজার বনিক সমিতির অফিসে সংগঠনের ২য় বর্ষপুর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভায় মানবিক পাটকেলঘাটা সংগঠনের সভাপতি গৌতম কর্মকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, পাটকেলঘাটা যুব ক্রীড়া ক্লাবের সভাপতি মাহবুব হোসেন মিন্টু, পাটকেলঘাটা হারুণ অর রশিদ কলেজের ইংরেজী প্রভাষক মোঃ নাজমুল হক, প্রজন্মের উপহার সংগঠনের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, জেলা নদী ও বন রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, বিশিষ্ট ব্যবসায়ী রুপায়ন হাজরা, বিশিষ্ট ব্যবসায়ী হারান পাল, নেক্সাস সাতক্ষীরার সভাপতি মঈনুল আমিন মিঠু, পাটকেলঘাটা নগর উন্নয়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমন, দৈনিক বাংলাদেশ টাইমসের ব্যবস্থাপনা পরিচালক বাসুদেব দাশ, মানবিক পাটকেলঘাটা সংগঠনের সহ-সভাপতি মারুফ খান, অহর্নিশ সাধু অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুজ্জামান সৌরভ, সাজিদুল ইসলাম,
ও সংগঠনের সদস্য আব্দুল আহাদ, আরিয়ান ইসলাম মুরাদ,নয়ন, মুন্না,শান্ত,হেলাল,জহির,মোহন,অজয়,জয়, সবুজ, প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক ইমরান হোসেন শাহীন।এদিকে মানবিক পাটকেলঘাটা সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিন ব্যাপী পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।