ঢাকাTuesday , 20 December 2022
  • অন্যান্য

যশোরে শার্শায় নির্বাচনী বিরোধের পূর্বশক্রতার জেরে যুবককে কুপিয়ে জখম করলো সন্ত্রাসীরা।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ
নির্বাচনী বিরোধের পূর্বশত্রুতার জেরে শার্শায় শাহাঙ্গীর আলম আশিক (২০) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।

আহত শাহাঙ্গীর আলম আশিক শার্শার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া গ্রামের সিরাজুলের ছেলে।

সোমবার ১৯ শে ডিসেম্বর সন্ধ‍্যার দিকে শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া স্কুলের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত শাহাঙ্গীর আলম আশিককে উদ্ধার করে প্রথমে নাভারন বুরুজ বাগান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরন করেন। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এলাকা বাসি জানায়,বিগত ইউপি নির্বাচন নিয়ে গোড়পাড়া একই গ্রামের ইদ্রিসের সাথে বিরোধ চলে আসছিল।এ সংক্রান্ত ইতিপুর্বে শার্শা থানায় একাধিক মামলা চলমান রয়েছে।ঘটনার দিন বিকালে শাহাঙ্গীর আলম আশিক কাজ শেষে কন্দর্পপুর হতে গোড়পাড়া বাজারে আসছিলো।পতিমধ্যে গোড়পাড়া মাধ্যামিক বিদ্যালয়ের সামনে পৌছালে আগে থেকে ওৎ পেতে থাকা পিকুল, বাবু,ঈদ্রিস, আনন্দ, জালাল ও নুরুর নেতৃত্বে ১৫/২০ জনের একটি সন্ত্রাসী বাহিনী তার উপর অতর্কিত হামলা চালায়।এসময় সন্ত্রাসীদের হাতে থাকা রামদা ও দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।পরে তার আত্নচিৎকারে স্হানীয়রা রক্তাক্ত অবস্হায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা বিপুল জানান, বিষয়টি শুনেছি। ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানাচ্ছি।

শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খাঁন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আসামীদের আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।