ঢাকাTuesday , 20 December 2022
  • অন্যান্য

ঝিকরগাছায় যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ
ভালো ফুলের ভালো বেশ, গড়বো মোরা বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতি লিঃ এর আয়োজনে পানিসারার ফুল বিপণন কেন্দ্রের বার্ষিক সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম। যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৭নং নাভারণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজাহান আলী, ফুল চাষের প্রথম উদ্যোক্তা সেরআলী সরদার, মীর বাবর জান বরুন, তৌফিক আলম বুড়ো, ইসমাইল সরদার, মাস্টার আতাউর রহমান, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলিমুল মৃধা, ইউপি সদস্য আশরাফুল আলম চান্দু, আব্দুল আলিম, কাউন্সিলর আরিফুল ইসলাম। উল্লেখ্য, অনুষ্ঠানে যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতি লিঃ এর ৩১সদস্য কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির সভাপতি আব্দুল রহিম ও সাধারণ সম্পাদক মীর ফারুখ আহম্মদ হয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।