ঢাকাMonday , 25 April 2022
  • অন্যান্য

উপকারভোগী শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের ছাতা বিতরণ

admin
April 25, 2022 11:20 pm
Link Copied!

নিজস্ব সংবাদদাতা

আজ রোজ সোমবার ২৫শে এপ্রিল, ২০২২ খ্রীষ্টাব্দ শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া প্রোগ্রাম কর্তৃক আয়োজিত শিশুদের মাঝে ছাতা বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন রামপাল এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার জনাব ফুলি সরকার। তিনি তার শুভেচ্ছা বক্তব্যে উক্ত অনুষ্ঠানের উদেশ্য বর্ণনা দিতে গিয়ে বলেন, “শিশুদের আনন্দ ও অর্থপূর্ন অংশগ্রহনের জন্য আজকের এই অনুষ্ঠান যেখানে রামপাল উপজেলার রামপাল সদর, বাঁশতলী, হুড়কা ও রাজনগর ইউনিয়নের ৩৫৭০ জন দরিদ্র শিশু শুভেচ্ছা উপহার হিসাবে ছাতা পাবে যা এই অতি উষ্ম আবহাওয়ায় শিশুদের সুরক্ষায় সহায়ক হবে”। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সেখ মোয়াজ্জেম হোসেন বলেন “ওয়ার্ল্ড ভিশন রামপালে যে শিশুদের সুরক্ষার জন্য কাজ করছে তারই ধারাবাহিকতায় আজ শিশুদের মাঝে ছাতা বিতরণ করছে। আমি ওয়ার্ল্ড ভিশন রামপাল এরিয়াকে ধন্যবাদ জানাই এই কঠিন তাপমাত্রায় শিশুদের সুরক্ষার জন্য ছাতা বিতরণের জন্য”। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তাবৃন্দ, শ্রীফলতলা গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।