মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ১৯ ডিসেম্বর ২০২২ ইং… তারিখ সকাল ১০:৪৫ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন পৌরসভাস্থ পিটিআই রোড এলাকায়’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৮ পিস ইয়াবা, যাহার মূল্য আনুমানিক ৭,০০০/-(সাত হাজার) টাকা সহ ০১ জন আসামি এমদাদুল হক মিলন(৩৯), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, সাং-চৌড়হাস (মতিমিয়া রেলগেট), থানা-সদর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, মাদক, অস্ত্র ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
