ঢাকাFriday , 16 December 2022
  • অন্যান্য

বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন শহীদ ক্যাপ্টেন এম.মনসুর আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান

admin
December 16, 2022 7:15 pm
Link Copied!

 

মনা, নিজস্ব প্রতিনিধিঃ

মহান বিজয় দিবসে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন শহীদ ক্যাপ্টেন এম.মনসুর আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান শেহেরিন সেলিম রিপন।

শুক্রবার সকাল ১০ টায় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী সঙ্গে নিয়ে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি বলেন, বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধুর জন্যই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং বিজয় দিবস উদযাপন করতে সক্ষম হচ্ছি। বাংলাদেশ যতদিন থাকবে বঙ্গবন্ধু ততদিন বাঙ্গালীর হৃদয়ে থাকবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শ লালন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে এই বিজয় দিবসে সকল বাঙ্গালিকে ৭১’এর পরাজিত শক্তিকে চিরতরে বিনাশের প্রতিজ্ঞা করতে হবে। এ সময় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ্যাড. মজিবর রহমানসহ সংগঠন ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।