ঢাকাFriday , 16 December 2022
  • অন্যান্য

যশোরের শার্শায় মহান বিজয় দিবস পালিত

admin
December 16, 2022 7:10 pm
Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস যথাযথ ভাবে উদযাপন উপলক্ষে যশোরের শার্শায় বঙ্গবন্ধুর ম্যূরাল ও শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করেছেন উপজেলার বিভিন্ন সরকারী ও বে-সরকারী প্রতিষ্ঠান। এর আগে বিজয়ের ৫২ বছর পূর্তিতে দিবসের প্রথম প্রহর শুক্রবার ভোর সাড়ে ৭টার সময় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্যেদিয়ে দিবসটির কর্মসুচি শুরু হয়।

সকাল ৮ টায় উপজেলা চত্বরে অবস্থিত শহীদ মিনারে ও বঙ্গবন্ধুর ম্যূরালে সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিনসহ একে একে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমূহ। পরে এক বিজয় র‍্যালীতে স্থানীয় সকল শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা অংশ গ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।