মনা,যশোর জেলা প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ(৪৯ বিজিবি)’র পক্ষ থেকে দিনব্যাপি বিভিন্ন সামাজিক কর্মসুচি’র কার্যক্রম গ্রহণ করা হয়। এর মধ্যে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধণ ঘোষণা করা হয়েছে।
এ সকল বিষয়ে যশোর ৪৯ বিজিবি’র এক প্রেস বার্তায় জানানো হয় যে,যশোর জেলার শার্শা উপজেলার ডিহি ইউনিয়নাধীন সীমান্তবর্তী কাশিপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় ৪৯,বিজিবি’র পক্ষ থেকে ৩০০ পরিবারে শীতবস্ত্র বিতরণ করা হয়। ঐ এলাকার ব্যাংদা হাইস্কুল প্রাঙ্গণে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কালীন সময় উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ(৪৯ বিজিবি)’র যশোর অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকি।
অপরদিকে, মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়। আজ সকাল ৯টার দিকে কাশিপুর বিওপি’র দায়িত্বাধীন কাশিপুর হাই স্কুলে প্রাঙ্গনে দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ৯৫ জন পুরুষ এবং ২৬০ জন নারী সহ সর্বমোট ৩৫৫ জন রুগীদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। যথাযথ সর্তকতা মূলক ব্যবস্থা গ্রহণ করতঃ এই ক্যাম্প পরিচালনা করা হয়। সকল সেবা গ্রহীতার মাঝে প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয় বলে ঐ অধিনায়ক জানিয়েছেন।
