ঢাকাFriday , 16 December 2022
  • অন্যান্য

নারায়ণগঞ্জ রূপগঞ্জে মহান বিজয় ও জাতীয় দিবস উদযাপন

admin
December 16, 2022 4:50 pm
Link Copied!

মনা,নিজস্ব প্রতিনিধিঃ
মহান বিজয় ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসন নানা কর্মস‚চির মধ্য দিয়ে উদযাপন করে। কর্মস‚চির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শিক্ষার্থীদের ডিসপ্লে, কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। আজ ১৬ ডিসেম্বর শুক্রবার সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে আয়োজিত পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক।
সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ্জাহান ভুঁইয়া, তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) কামরুল হাসান মারুফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আমানউল্লাহ আমান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ, সরকারি মুড়াপাড়া কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান ও মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের ভিপি সাইফুল ইসলাম তুহিন প্রমুখ।

পরে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও মুক্তিযোদ্ধাদের মধ্যে সম্মাননা পদক বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।