ঢাকাFriday , 16 December 2022
  • অন্যান্য

কাজিপুরে চলতি মৌসুমে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করলেন জয় এমপি

admin
December 16, 2022 4:31 pm
Link Copied!

 

মনা,নিজস্ব প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুরে চলতি মৌসুমে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার মেঘাইতে অবস্থিত খাদ্য গুদাম চত্বরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে সংগ্রহের উদ্বোধন করেন সিরাজগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয়। এতে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। অন্যদের মধ্যে উপজেলা খাদ্য কর্মকর্তা আনোয়ার হোসেন, গুদাম কর্মকর্তা পলাশ কুমার সুত্রধর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেফাজ উদ্দিন মাস্টার, উপজেলা চালকল মালিক সমিতির সম্পাদক আব্দুর রাজ্জাক, কাজিপুর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, কাজিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টি এম শফিকুল ইসলাম শফি প্রমুখ।

কাজিপুর উপজেলা খাদ্য কর্মকর্তা জানান, চলতি মৌসুমে ধানের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে কেজি প্রতি ২৮ টাকা, চাল সিদ্ধ ৪২ টাকা। কাজিপুরে আমন ধান সংগ্রহের প্রস্তাবিত লক্ষ্যমাত্রা ৫শ ৯৪ মেট্রিক টন, চালের লক্ষ্যমাত্রা ৫শ ৩৩ মেট্রিক টন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।