ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের আফরোজ খান মডেল স্কুলে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করা হয়েছে।
আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ১০টায় আফরোজ খান মডেল স্কুলে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আফরোজ উদ্দিন খান ।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান, প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ আজিজুল হকসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভার পর প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আফরোজ উদ্দিন খান।
মোঃ সেলিম হায়দার খান স্যারের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক স্যার।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আফরোজ উদ্দিন খান স্যার।
প্রধান অতিথির বক্তব্যে জনাব আফরোজ উদ্দিন খান স্যার পাকিস্তানের নিপিড়ন আর মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
স্বাধীনতা যুদ্ধের বীর শহীদের আত্মার মাগফিরাত কামনার মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
