ঢাকাFriday , 16 December 2022
  • অন্যান্য

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে মহান বিজয় দিবসে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ

admin
December 16, 2022 12:26 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি:

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে স্মৃতিসৌধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন সংবাদ কর্মীরা।

আজ ১৬ ডিসেম্বর শুক্রবার সকালে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শ্যামনগরের ঐতিহাসিক গোপালপুর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি.এম. আকবর কবীর, সাংবাদিক আফজালুল হক, আনিস সুমন,এস.কে সিরাজ, কামরুল ইসলাম, মোহাম্মদ আলী, আবু মূসা সহ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।