ঢাকাThursday , 15 December 2022
  • অন্যান্য

আগৈলঝাড়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ

Link Copied!

এইচ,এম,পান্না
স্টাফ রিপোর্টারঃ-
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় শাহিনুর নামে এক গৃহবধূকে বিষপানে হত্যার অভিযোগ উঠেছে। আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের সোমাইরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে নিহত শাহিনুরের শশুর বাড়ির লোকজন। তবে কিভাবে ওই গৃহবধূ মারা গেছেন তা জানতে ময়নাতদন্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান পুলিশ। শাহিনুর আগৈলঝাড়া উপজেলার আমবৌলা গ্রামের খলিল তাজ এর মেয়ে । এ বিষয়ে নিহতের বাবা খলিল তাজ জানান আট বছর আগে সোমাইরপাড় গ্রামের রশিদ বাহাদুরের পুত্র জসিম বাহাদুর এর সাথে পারিবারিক ভাবে বিবাহ হয়। বিবাহর পর থেকে জসিম বাহাদুর এবং তার বাবা রশিদ বাহাদুর যৌতুকের জন্য অত্যাচার করতেন । গৃহবধূ শাহিনুর অত্যাচার সহ্য করতে না পেরে বিষপান করে আত্মহত্যা করেন । এ ব্যাপারে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।