মনা,যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরের শার্শায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২২ উদযাপন উপলক্ষে দোয়া, আলোচনা সভা ও মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনিক ভবন সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পালের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম,বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
