ঢাকাWednesday , 14 December 2022
  • অন্যান্য

খুলনা পাইকগাছায় মসজিদের ছাদ থেকে অস্ত্র-গুলি সহ জিহাদী বই উদ্ধার৷

admin
December 14, 2022 7:31 pm
Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ
খুলনার পাইকগাছায় মসজিদের ছাদ থেকে অস্ত্র-গুলি সহ জিহাদী বই উদ্ধার করেছে থানা পুলিশ। জানা যায়,১৪ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের ধামরাইল উত্তরপাড়া জামে মসজিদের ছাদের উপর থেকে চটের ব্যাগে মোড়ানো অবস্থায় দেশীয় তৈরী ২টি বন্দুক, ২ রাউন্ড বন্দুকের তাজা গুলি ও বালতি ভর্তি ৮ টি হাত বোমা, জামায়েত ইসলামীর নামে লিপলেট সহ জিহাদী বই উদ্ধার করেছে পাইকগাছা থানা পুলিশ। মসজিদের উপর ভোরে ফজরের নামাজের পর মাদ্রাসার শিক্ষার্থীরা দেখলে স্হানীয় ভাবে জানা জানি হলে পুলিশ সংবাদ পাই। এসময় থানার ওসি মোঃ জিয়াউর রহমান, এসআই আনজীর হোসেন সংগীয় ফোর্স নিয়ে মসজিদের ছাদ থেকে অস্ত্র গুলি উদ্ধারের সময় চাঁদখালী ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস উপস্থিত ছিলেন। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। এ বিষয়ে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে এসব অস্ত্র-গুলি ও জিহাদী বই উদ্ধার হয় বলে তিনি আরোও বলেন, কোন সন্ত্রাসী দল বা বাহিনী নাশকতা বা খারাপ কাজে এসব অস্ত্র-গুলি জড়ো করেছিল কিনা তা অনুসন্ধানে পুলিশ তৎপর রয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।