ঢাকাWednesday , 14 December 2022
  • অন্যান্য

admin
December 14, 2022 5:44 pm
Link Copied!

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

মনা,নিজস্ব প্রতিনিধিঃ
শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আজ ১৪ ডিসেম্বর বুধবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসন নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও মিষ্টি বিউপজেলার রূপসী এলাকায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক।

সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান মারুফ, রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মোঃ মুন্না খাঁন, তারাবো পৌরসভার সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মফিজ, বীর মুক্তিযোদ্ধা রিয়াজ, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল ওহাব, বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান আজাদ, রূপসী বাগবাড়ি মসজিদের সভাপতি আবুল হাসনাত ভুঁইয়া প্রমুখ। পরে শহীদ বকুলের কবরে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।