এইচ,এম,পান্না
স্টাফ রিপোর্টারঃ-
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ এর সাবেক সভাপতি মরহুম ইউসুফ হোসেন মোল্লা’র ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আগৈলঝাড়া উপজেলা শাখার উদ্যেগে গৈলা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সম্মুখে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ এর সম্মানিত সভাপতি বাবু সুনিল কুমার বাড়ৈ, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ এর সম্মানিত সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, ৪নং গৈলা মডেল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোঃ শফিকুল হোসেন টিটু তালুকদার, উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি আব্দুস সত্তার মোল্লা, সাবেক ভাইস-চেয়ারম্যান জসিম উদ্দিন সরদার, বাকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপুল দাস, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, উপজেলা আওয়ামী লীগ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ তালুকদার, শ্রমবিষয়ক সম্পাদক সবুজ আকন, গৈলা ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি হালিমউজ্জামান হালিম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চান সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি বৃন্দ সহ সর্ব স্তরের জনগন সহ প্রমুখ।
