ঢাকাSunday , 22 May 2022
  • অন্যান্য

খলিলুর রহমান – ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, কুষ্টিয়া

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছায় রক্তদান সংস্থা “রক্তিমার” নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে লোক প্রশাসন বিভাগের স্নাতক ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মোঃ মোয়াজ্জেম হোসাইন আদনান সভাপতি ও উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শৈবাল নন্দী হিমুকে সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত করা হয়েছে। রবিবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের রক্তিমা সংগঠনের উপদেষ্টা ও ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ মেহের আলি ও হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন এবং সংগঠনের সাবেক সভাপতি সাকিব ও সাধারন সম্পাদক আরাফাত স্বাক্ষরিত এক লিখিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। ০৯ সদস্য বিশিষ্ট আংশিক এ কমিটিতে সহ-সভাপতি হিসেবে উম্মে হাবিবা হ্যাপী ও কাজি মাহিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আরাফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান জীম, সহ-সাংগঠনিক সম্পাদক হিমাদ্রী কর্মকার, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম এবং সহ-প্রচার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন রোহিনী বিশ্বাস। বিজ্ঞপ্তিতে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করতে বলা হয়। এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন আদনান বলেন, আমাকে এই মহান দায়িত্ব দেওয়ার জন্য সংগঠনের উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি । ইসলামী বিশ্ববিদ্যালয়ে রক্তিমার কার্যক্রম আরো গতিশীল করার চেষ্টা করবো।সকলের সহযোগিতার রক্তিমা বহু দূর এগিয়ে যাবে। প্রসঙ্গত, “নিরাপদ হোক রক্ত দান, আমার রক্তে বাঁচুক প্রাণ” এ উপজীব্যকে ধারণ করে ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ে একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে ‘রক্তিমা’ আত্মপ্রকাশ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।