দিলীপ দাশ
১৮বছর ধরে তৃণমূল পর্যায়ের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা থেকে বেড়ে উঠা ও কলাম লেখক মাহাফুজ আলম এর শুভ জন্মদিন আজ। তিনি একজন প্রথিতযশা সাংবাদিক, সৎ এবং সাহসী সত্য প্রকাশে নির্ভিক সাংবাদিক এবং আমাদের শ্রদ্ধেয় সহকর্মী বড় ভাই।
তিনি বহুল প্রচারিত জনপ্রিয় দৈনিক ভোরে কাগজ পত্রিকা কাপ্তাই প্রতিনিধি এবং অনলাইন বিডি ২৪ ভিউজ এর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।
সাংবাদিকতায় তিনি রেখে চলেছেন অগ্রণী ভূমিকা। যেখানে অন্যায় অত্যাচার, অপরাধ, দুর্নীতি, দুঃশাসন সেখানেই নির্ভীক, সাহসী, এক সাংবাদিকের পদচারণ। যে কোন মূল্যেই তিনি তুলে নিয়ে আসবেন ঘটনার অন্তরালের মূল ঘটনা।
অপরাধ ও অপরাধী যত গভীরেই থাকুক না কেন সেখান থেকেই তিনি তার চতুরতা, একনিষ্ঠ কর্মদক্ষতা দিয়ে টেনে বের করেন লুকানো সেইসব অপরাধীদের। তাদের মন্দ কাজের সকল আমলনামা তুলে ধরেন দেশ ও জাতীর সম্মুখে। সত্যের সন্ধানে নির্ভীক সাংবাদিক মাহাফুজ আলম, কাপ্তাই তথা রাঙ্গামাটি পার্বত্য জেলায় এক নামে পরিচিত।
সহজ সরল জীবন ও অন্যায়ের সাথে কখনোই আপোষ করে না, তিনি আর কেউ নয় শ্রদ্ধেয় মাহাফুজ ভাই। তিনি এ সময়ের প্রতিবাদী সকলের প্রিয়মুখ আমাদের সিনিয়র সাংবাদিক মাহাফুজ আলম।
আজ তার জন্মদিনে জানাচ্ছি শুভ কামনায় আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আরও সহস্র বছর বেঁচে থেকে যেন মহৎ কর্মগুলোকে এগিয়ে নিতে পারে আমরা সেই প্রার্থনাই করি।
