এস কে অজিবর রহমান
সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মীর আসাদুজ্জামান স্যারের তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ/জনাব আবু জিহাদ ফকরুল আলম খান এঁর নেতৃত্বে ইং-১১/১২/২০২২ তারিখ থানার বিশেষ অভিযান টিমের এসআই/লোকমান হোসেন, এএসআই/ গোলাম মোস্তফা, এএসআই/ শাহানুর সঙ্গীয় ফোর্স এর সহায়তায় রাত ০৪:১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা থানাধীন গোবিন্দকাটি গ্রাম হইতে ১০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সহ আসামী মোঃ নাজমুল হোসেন মিন্টু(৩২), পিতা-আব্দুল লতিফ ,স্থায়ী: গ্রাম- গোবিন্দকাটি (ঘোষপাড়া) , উপজেলা/থানা- সাতক্ষীরা সদর, জেলা -সাতক্ষীরাকে গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ২০,০০০/- টাকা।
গ্রেফতারকৃত আসামীর বিরূদ্ধে মাদকদ্রব্য আইনের মামলা প্রকিয়াধীন।
