ঢাকাSunday , 11 December 2022
  • অন্যান্য

রাজস্থলী সোনালী ব্যাংকের অফিসার রাসেল বৈদ্যের অকাল মৃত্যুতে বিভিন্ন মহলের শোক।

admin
December 11, 2022 5:28 pm
Link Copied!

 

দিলিপ

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার রাসেল বৈদ্যের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজস্থলী উপজেলার বিভিন্ন মহল। পারিবারিক সূত্রে জানা গেছে ১১ডিসেম্বর রবিবার সকালে ভোরের ঘুম থেকে উঠে প্রতিদিনের ন্যায় রাস্তায় হাঁটা চলা করে বাড়িতে ফেরার পথে হঠাৎ বুকের অনুভব করে প্রথমে রাজস্থলী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা খারাপ দেখে দ্রুত চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে পৌঁছানোর আগে সে মৃত্যুর কোলে ঢুলে পড়েন বলে জানা গেছে। প্রয়াত রাসেল বৈদ্যে রাজস্থলী সোনালী ব্যাংকে যোগদান করে জানুয়ারি মাসে রাজস্থলীর বাসিন্দা সাবেক রাজস্থলী সদর হাসপাতালের স্টোর কিপার স্বপন দে এর দ্বিতীয় কন্যা রাজস্থলী আমছড়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা আদৃতা দে এর সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হন। রাজস্থলী সোনালী ব্যাংকের অফিসার রাসেল বৈদ্যের আকাল মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করছি রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, ইউএনও শান্তনু কুমার দাস, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, ওসি জাকির হোসেন, শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খাঁন, সাধারণ সম্পাদক হারাধন কর্মকারসহ রাজস্থলী সোনালী ব্যাংক, সরকারি বেসরকারি কর্মকর্তা, শিক্ষকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।