ঢাকাSunday , 11 December 2022
  • অন্যান্য

গাইবান্ধায় যোগদান করেছেন নবাগত পুলিশ সুপার মোঃ কামাল হোসেন।

Link Copied!

মনা,নিজস্ব প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার মোঃ কামাল হোসেন গতকাল ৮ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ৩ ঘটিকায় গাইবান্ধা জেলা পুলিশে যোগদান করেন। নবাগত পুলিশ সুপার মোঃ কামাল হোসেনকে গাইবান্ধা জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (বি- সার্কেল) আবু লাইচ মোঃ ইলিয়াস জিকু, সহকারি পুলিশ সুপার (সি- সার্কেল) উদয় কুমার সাহা, গাইবান্ধা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ ।

ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শেষে নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরবর্তীতে বিকাল ৪ ঘটিকায় গাইবান্ধা পৌর পার্কে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন গাইবান্ধা জেলার নবাগত পুলিশ সুপার মোঃ কামাল হোসেন । এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার সকল ইউনিট ইনচার্জগণের সহিত মতবিনিময় করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।