ঢাকাSunday , 11 December 2022
  • অন্যান্য

যশোরের শার্শা উপজেলার বলিদাদাহ গ্রামে গৃহবধুর আত্মহত্যা।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

শার্শায় পারিবারিক কলহর জেরে নাহার বেগম (৪৫) আত্মহত্যা করেছে। শুক্রবার বিকালে উপজেলার বলিদাদাহ গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ঐ গ্রামের কামাল হোসেনের স্ত্রী।

খবর পেয়ে শার্শা থানা পুলিশ লাশ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রতিবেশীরা জানান গত কয়েক দিন ধরে কামালের বাড়িতে বৌ-শাশুড়ির পারিবারিক কলহ ঝগড়াঝাঁটি লেগে ছিলো। এরই জের ধরে শুক্রবার সকালে নাহার বেগমের ভাসুর যুবদল নেতা ফজলুর রহমান তাকে ও তার মেয়েকে অমানুষিক মানুষের ন্যায় নির্যাতন চালায়। তাই শুক্রবার দুপুরের পরে নিজ ঘরে আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে।

উপজেলা পুলিশের সাব-ইন্সপেক্টর সিরাজুল ইসলাম বলেন আমি ঘটনা স্থলে গিয়ে মিহতের পরিবারে কাছ থেকে ঘটনা শুনে, লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।