শেখ নাজমুল হাসান,শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি:
শ্যামনগর উপজেলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রয়োজনে দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে পথ নাটক অনুষ্ঠিত হয়। সিসিডিবির আয়োজনে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকাল ৪ টায় শ্যামনগর বুড়িগোয়ালীনি ইউনিয়নের বনবিবিতলা সরকারী সেন্ট্রাল বনবিবিতলা প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পথ নাটকে ২ নং ইউপি সদস্য মো: মাহতাব উদ্দীনের সভাপতিত্বে সচেতন মূলক বক্তব্য রাখেন সিসিডিবির শ্যামনগর উপজেলা সমন্য়ক সুজন বিশ্বাস, সিসিডিবির শ্যামনগর প্রকল্প ব্যাবস্থাপক মনোয়ার হোসেন, শ্যামনগর প্রকল্প কর্মকর্তা নিলিমা রানী সহ সিসিডিবির সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জগদীস জোয়ারদার। পথ নাটক উপস্থাপন করেন মুন্সীগন্জ জেলেখালী শিল্পগোষ্টী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
