মোঃ নাজমুল হক স্টাফ রিপোর্টার, নওগাঁ।
নওগাঁর নিয়ামতপুরে আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১মে) সকালে আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুজ্জান সাগরের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সম্পাদক মোত্তালিব হোসেন বাবর। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম, যুগ্ম সাধারণ সম্পাদক নিতাই চন্দ্র, সনাধন টুডু, সদস্য মাহমুদসহ যুবলীগের নেতৃবৃন্দ। বর্ধিত সভায় ইউনিয়ন আওয়ামী লীগে কমিটি গঠন নিয়ে আলোচনা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
